যে কেউ ত্রিপুরা সম্পর্কে আপডেটেড থাকতে চায়—নগর উন্নয়ন, রাজ্য রাজনীতি, বড় ঘটনা—তাদের জন্য "Daily Post Tripura" এক অবিচ্ছেদ্য উৎস: সময়ের সাথে চালিত, সম্প্রতি ঘটে যাওয়া খবরগুলো নিয়ে গভীর থিম্যাটিক প্রতিবেদন। পড়ুন, দেখুন, শেয়ার করুন—জানা, অনুভব করুন ত্রিপুরার প্রতিটি স্পন্দন!
Sunday, May 10, 2026
কৈলাসহরে রাজ্যভিত্তিক রবীন্দ্র জয়ন্তী উদযাপন
Saturday, May 9, 2026
উনকোটি জেলা প্রশাসনের নজরদারিতে স্বাস্থ্য, পুষ্টি ও শিশু কল্যাণ পরিষেবা
Friday, May 8, 2026
তিন রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়ে চন্ডীপুরে উৎসবের আবহ, বিজয় মিছিলে জনসমুদ্র
প্রতিবেদন : অসীম দও
পশ্চিমবঙ্গ-সহ দেশের তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভারতীয় জনতা পার্টির উল্লেখযোগ্য জয়ের আনন্দে উচ্ছ্বাসে মাতল চন্ডীপুর। ঐতিহাসিক এই সাফল্যকে সামনে রেখে চন্ডীপুর বিধানসভা এলাকায় বিজেপির পক্ষ থেকে বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়। মিছিলকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিজয় মিছিলটি চন্ডীপুর বিজেপি মন্ডল কার্যালয় থেকে শুরু হয়ে বিধানসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। পরে কৈলাসহর ৫৩ বিধানসভা এলাকার একাধিক রাস্তা ঘুরে পুনরায় চন্ডীপুর মন্ডল কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলজুড়ে ছিল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, দলীয় পতাকা, স্লোগান এবং ঢাক-ঢোলের শব্দে মুখরিত পরিবেশ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্ডীপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন চন্ডীপুর মন্ডল সভাপতি পিন্টু ঘোষ, ঊনকোটি জেলা পরিষদের সদস্য শ্যামল দাস-সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
মিছিল শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন,
“এই বিজয় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির নয়, এটি দেশের সাধারণ মানুষের জয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী ভাবনা, স্বচ্ছ প্রশাসন এবং মানুষের প্রতি দায়বদ্ধতার ফলেই দেশের মানুষ পুনরায় বিজেপির উপর আস্থা রেখেছেন। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের এই ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করে যে মানুষ এখন উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের পক্ষেই রায় দিচ্ছেন। ত্রিপুরাতেও বিজেপি সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে এবং আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।”
বিজয় মিছিলে যুব মোর্চা, মহিলা মোর্চা-সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো কর্মসূচি ঘিরে চন্ডীপুর এলাকায় দেখা যায় আনন্দ-উচ্ছ্বাসে ভরা রাজনৈতিক কর্মসূচি ।
https://data527.click/505d5c20a386b2838cf3/816e2836cb/?placementName=default
কৈলাসহরে রাজ্যভিত্তিক রবীন্দ্র জয়ন্তী উদযাপন
প্রতিবেদন: অসীম দও, কৈলাসহর বিদ্যালয় শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকারের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় শনিবার ৯ মে ২০...
-
অসীম দত্ত, কৈলাসহর গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবা পৌঁছে দিতে আরও তৎপর হয়ে উঠেছে উনকোটি জেলা...
-
প্রতিবেদন: অসীম দও, কৈলাসহর বিদ্যালয় শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকারের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় শনিবার ৯ মে ২০...
-
প্রতিবেদন : অসীম দও পশ্চিমবঙ্গ-সহ দেশের তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভারতীয় জনতা পার্টির উল্লেখযোগ্য জয়ের আনন্দে উচ্ছ্বাসে মাতল চন্ডীপুর। ঐ...